বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নার্সিং কর্মকর্তার করোনায় মৃত্যু

news-image

সিলেট প্রতিনিধি : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের এক নার্সিং কর্মকর্তা (ব্রাদার) মারা গেছেন।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, এক সপ্তাহ আগে ওই নার্সিং কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তিনি জানান, গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

করোনা মহামারীতে ‘ফ্রন্ট লাইনে’ থাকা চিকিৎসক ও নার্সরা ঝুঁকিতে আছেন। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে দেশে কয়েকজন চিকিৎসক ও নার্সের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা