সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষ্ণাঙ্গ যুবকের হত্যা : হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : মিনেসোটার মিনেপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবকের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দেশটির প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে শুক্রবার।

গত সোমবার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে সিনেমাটিক কায়দায় হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটার শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জড়িত চার পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কিন্তু পরিস্থিতি কিছুতেই শান্ত হচ্ছে না।

এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। কোথাও কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিও অগ্নিসংযোগ, লুটপাট ও তুমুল ধ্বংসযজ্ঞের রূপ নিয়েছে।

শুক্রবার হোয়াইটহাউসের বাইরে বিক্ষোভ চলছিল তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যানসনেই অবস্থান করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের সামনে বাধা সৃষ্টি করে নিরাপত্তাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’, ‘আমাদের হত্যা বন্ধ করুন’ স্লোগান ধরতে শোনা যায়। তবে হোয়াইট হাউসের বাইরে ওয়াশিংটন ডিসিতে রাস্তাগুলোতে চলা বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রূপ নেয়।

এদিকে, ফ্লয়েডকে হাঁটু চাপা দিয়ে যে পুলিশ অফিসার হত্যা করেছে সেই ডেরেক চাওভিনের বিরুদ্ধে গুরুতর হত্যা ‘থার্ড-ডিগ্রি মার্ডার’ অভিযোগে মামলা হয়েছে।

কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারী শুক্রবার রাত পর্যন্ত রাস্তায় অবস্থান করে। মিনেসোটা ছাড়াও নিউ ইয়র্ক, হিউস্টন, আটালান্টা, ডেট্রোয়েট, লাস ভেগাস, সান জোসে ও মেম্পিসেও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী