,

জাতিসংঘের ২ শান্তিরক্ষী সদস্যের করোনায় মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এমন তথ্য জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে ১৫টি বিভিন্ন শান্তিরক্ষী মিশনে একলাখের মতো সেনা মোতায়েন করা আছে। তাদের মধ্যে প্রথমবারের মতো দুজন করোনায় মারা গেলেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাই যে গতকাল ও আজ করোনাভাইরাসে আমাদের দুই সামরিক সহকর্মীর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, মারা যাওয়া এ দুই শান্তিরক্ষীর একজন কম্বোডিয়া, আরেকজন এল সালভাদোর থেকে এসেছিলেন। তারা দুজনেই এমআইএসইউএসএমএ’র সদস্য।

জাতিসংঘ জানিয়েছে, শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা সেনা, পুলিশ কর্মকর্তা, বেসামরিক লোকজনসহ এখন পর্যন্ত ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জন সুস্থ হয়েছেন। আর দুজনের মৃত্যু হল।

আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এমআইএসইউএসএমএ মিশন। এতে ৯০ জন আক্রান্ত হয়ে ৪৩ জন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা