,

যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিন্ন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানা হুমকি দিয়ে আসছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দেওয়া বন্ধসহ সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট এবার আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউিএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়ন দরকার সেখানে খরচ করা হবে।’

করোনাভাইরাস সংক্রমণের জন্য বরাবরের মতোই চীনের প্রতি অভিযোগ তুলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। আমাদের স্বচ্ছতা থাকা উচিত। করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি।’

বিশ্বকে ‘বিভ্রান্ত’ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চীন চাপ প্রয়োগ করেছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা