সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই কাজ করছেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে লকডাউনে গোটা ভারত। কোভিড ১৯-এর সংক্রমণ আটকাতে আপাতত বিশ্বের বেশির ভাগ দেশই লকডাউনের পথে হেঁটেছে। ভারতও ২ মাসের বেশি হয়ে গিয়েছে লকডাউন হয়ে হয়েছে। সে কারণে ফিল্মের কাজও পুরোপুরি বন্ধ। একেবারেই বাড়িবন্দি হয়ে রয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু তার মধ্যেই এবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করলেন দীপিকা পাড়ুকোন। অনলাইনে স্ক্রিপ্টের ন্যারেশন শুনছেন নায়িকা।

ফিল্মমেকারদের সঙ্গে অনলাইনেই মিটিং সারছেন দীপিকা। একেবারে প্রফেশনাল অভিনেত্রীর মতোই কাজ করছেন দীপিকা। ডিজিটাল দুনিয়ায় ভার্চুয়াল ভাবেই কাজ করছেন তিনি। ভবিষ্যতে যে সিনেমার কাজ তিনি ধরে ফেলেছিলেন সেগুলির নানা ধরনের ন্যারেশন শুনছেন তিনি। তার সঙ্গে নতুন পরিচালকদের কাছ থেকে স্ক্রিপ্টের ন্যারেশন শুনছেন।

যদি লকডাউন না থাকত, তবে এই সময় শ্রীলঙ্কায় থাকার কথা ছিল দীপিকার। শকুন বাত্রার পরের ছবির শ্যুটিং করতেন তিনি। তারই সঙ্গে অভিনয় করার কথা ছিল সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের।

অন্যদিকে, লকডাউনের সময় সবচেয়ে সহজ কাজটা বেছে নিয়েছেন রণবীর সিং। দীপিকা পাড়ুকোন সম্প্রতি সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে হ্যাংআউটে একটি ইন্টারভিউ সারেন সেখানেই এই তথ্য ফাঁস করেছেন রণবীর ঘরনি। দীপিকার কথায়, আমাকে বলতেই হচ্ছে এইরকম পরিস্থিতি রণবীরের জন্য সবচেয়ে সহজ। ও দিন কমপক্ষে ২০ ঘণ্টা ঘুমোচ্ছে, যার ফলে আমার কাছে অফুরন্ত সময় রয়েছে, আমি যা ইচ্ছা হচ্ছে সেটাই করছি’। তাহলে বাকি চার ঘণ্টা কী করছেন রণবীর? দীপিকা বলেন, আমরা সিনেমা দেখছি, খাচ্ছি, ব্যায়াম করছি। দারুণ মজায় রয়েছে রণবীর। কোনো দাবি নেই, ঝামেলা নেই, খুব সহজেই হ্যান্ডেল করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী