,

আবারও বেড়েছে সোনার দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই মাসের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। মূল্যবান এই ধাতুর দাম এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বাড়ানো হয়েছে। বুধবার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম বৃদ্ধি। নতুন করে দাম বাড়ানোর পর বাজারের স্বর্ণের ভরি ছাড়িয়ে যাবে ৬৩ হাজার টাকা।

২২, ২১ ও ১৮ ক্যারেট ওজনের স্বর্ণ ভরিতে ৩ হাজার ৭৯০ টাকা বাড়িয়েছে জুয়েলার্স সমিতি।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে সোনার দাম ভরিতে বেড়েছিল ১ হাজার ১৬৭ টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ৬১ হাজার ৫২৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা