,

নিজেদের উদ্যোগে নাসিরনগরে রাস্তা সংস্কার করলো এলাকাবাসী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরের ৮ নং ওয়ার্ডে কাঁচা রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার করলেন মহল্লাবাসী। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তাটি কাদাঁর সৃষ্টি হয়। এতে মহল্লার মানুষের অসুবিধা দেখে মহল্লার শাখাওয়াত হোসেন ভূঞা,নওয়াব রাজা,বিরেন্দ্র বিশ্বাস ও আবুল কাশেম রাষ্টুর উদ্যোগে নিজেদের টাকায় ইট ফেলে সেচ্ছায় এ রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন।

নাসিরনগর শহীদ মিনারের সামনে থেকে কৃষি ব্যাংক টু সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়ার বাড়ি ভায়া মরহুম হাজ্বী গাফ্ফার মিয়ার বাড়ির পর্যন্ত রাস্তার মধ্যবর্তী কিছু অংশ। দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারণে এ মহল্লার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। যেন দেখার কেউ নেই ! মানুষের দূর্ভোগ লাগবে মহল্লার কয়েকজন নিজেদের অর্থায়নে এবং মহল্লাবাসীর সহযোগিতায় রাস্তা সংস্কার কাজে অংশ নেন।

মহল্লাবাসীরা জানান,দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দে বা স্থানীয় মেম্বার,চেয়ারম্যানের বরাদ্দে এ রাস্তার কোন সংস্কার কাজ হয়নি। উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিকভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহন করেননি। অথচ সরকারের টিআর,কাবিখা,কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্দ করা হলেও তা গ্রামীণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোন উপকার আসছে না। কথায় বলে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই। তাই মহল্লার কয়েকজন সেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করেছে।

নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম জানান এ রাস্তার বিষয়টি মাথায় রয়েছে। তবে বরাদ্দ পেলে কাজ করা হবে। তাছাড়া করোনার কারণে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা