,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া
বেতবাড়িয়া এলাকায় ৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার সকাল ৬ টার দিকে অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়।মাদকসহ আটকৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার কালিপুর বাসাবিল এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে মো: আলী হোসেন (৩৩) ও আব্দুল মালেক মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)।

ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ নেতৃত্বে জেলার সদর থানাধীন বেতবাড়িয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ গাড়ি আটক করা হয়। এসময় গাড়িটিতে তল্লাশী চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৭,১০,০০০/- টাকা। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট