পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আজ শুক্রবার বিকেলে আশরাফুল- আনিকা তাসনিম অর্চি দম্পতির কোলজুড়ে পুত্র সন্তান আসে। আশরাফুল ফেসবুকে পুত্র সন্তানের বাবা হওয়ার কথা জানিয়েছেন।

মা ও সদ্য ভূমিষ্ঠ সন্তানের ছবি পোস্ট করে আশরাফুল ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। শুক্রবার ৫টা ১৫ মিনিট, আল্লাহ আমাদের একটি ছেলে সন্তান উপহার দিয়েছেন। এই উপহারের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহর রহমতে অর্চি (স্ত্রী) ও ছেলে দুজনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন… আমাদের নতুন সন্তানের জন্য সবাই দোয়া রাখবেন।’

গত মাসেই মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। আশরাফুল ও অর্চি দম্পতি ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। আরিবা তাসনিম আশরাফুলের বয়স এখন সাড়ে তিন বছর।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ