বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশপের সেরা একাদশে সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : গত এক দশকে নিজের পছন্দের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার সেই একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বিশপের সেরা একাদশের অধিনায়ক ভারতের বিশ্বকাপজয়ী সাবেক নেতা মহেন্দ্র সিং ধোনি। বিশপের দশকের সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন তিন জন ভারতের, দু’জন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার, একজন করে বাংলাদেশ-নিউজিল্যান্ড-শ্রীলংকা ও আফগানিস্তানের।

গেল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনও ক্রিকেটার একাদশে নেই। এমনকি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারেরও জায়গা হয়নি বিশপের একাদশে। বিশপের একাদশে ওপেনার হিসেবে থাকছেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে ভারতের বিরাট কোহলি। এরপর মিডল অর্ডারে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও নিউজিল্যান্ডের রস টেলর।

ছয় নম্বরে থাকছেন সাকিব। সাতে থাকছেন এই একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষক ধোনি। আর বোলারদের তালিকায় থাকছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান।

ইয়ান বিশপের সেরা ওয়ানডে একাদশ

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, সাকিব আল হাসান, মিডল অর্ডারে ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ খান।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে