সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য সঙ্কটের মুখে বিশ্বের ২৬ কোটি মানুষ

news-image

ডেস্ক রিপোর্ট : করোনা মহামারির কারণে কারণে মারাত্মক খাদ্য সঙ্কটে পড়বে বিশ্বের প্রায় সাড়ে ২৬ কোটি মানুষ। এ কথা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপি গত বছর এক প্রতিবেদনে জানিয়েছিল, বিশ্বে ১৩ কোটি মানুষ খাদ্য ঘাটতির সম্মুখীন হবে। কিন্তু এবার তার দ্বিগুণ সংখ্যক মানুষ খাদ্য সঙ্কটের সম্মুখীন হবে বলে জানালো সংস্থাটি।

নিউ ইয়র্ক ভিত্তিক হাঙ্গার প্রজেক্ট বা ক্ষুধা প্রকল্পের উদ্যোগে পালিত বিশ্ব ক্ষুধা দিবসের প্রাক্কালে এই তথ্য জানালো বিশ্ব খাদ্য কর্মসূচি।

বর্তমানে বিশ্বের প্রতি ৯ জনের মধ্যে একজনের পর্যাপ্ত খাবার নেই। অর্থাৎ বিশ্বের ৮২ কোটি মানুষ ক্ষুধার মধ্যে টিকে আছে। কিন্তু আগামীতে এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

হাঙ্গার প্রজেক্ট প্রকল্পের মুখপাত্র সারা উইলসন বলেন, ‘আমরা জানি খাদ্য সমস্যা স্বাস্থ্য সঙ্কটকেও ছাড়িয়ে যাচ্ছে। এই ক্ষুধার সংকট ব্যক্তি জীবনকে মারাত্মকভাবে পর্যুদস্ত করছে।’

আশঙ্কা করা হচ্ছে, অর্থনৈতিক সঙ্কট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্য সরবরাহে বড় রকমের বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ মহামারি। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে কোটি কোটি মানুষের অনাহারে থাকার মতো বিষয়টিও।

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, এখনও কোন দূর্ভিক্ষ হয়নি। তবে আমরা অল্প কয়েক মাসের মধ্যেই ঐতিহাসিক একাধিক দূর্ভিক্ষের সম্মুখীন হতে পারি।

বিশ্ব খাদ্য কর্মসূচি আরো বলেছে, বিশ্বে খাদ্য সঙ্কটের সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব সব পড়বে সিরিয়া ও ইয়েমেনের মতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর উপর।কেননা ওই অঞ্চলের দেশগুলোকে করোনা মহামারির ক্ষতিকর প্রভাবের পাশপাশি রাজনৈতিক সংঘাতের মোকাবিলা করতে হচ্ছে।

সংস্থার কর্মকর্তারা বলছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আমরা অনুমান করছি প্রায় ৩৬টি দেশে দূর্ভিক্ষ হতে পারে। এর মধ্যে দশটি এমন দেশ রয়েছে যেখানে প্রায় ১০ লাখ মানুষ অনাহারের কাছাকাছি রয়েছে।

এদিকে পাকিস্তানের অ্যাকশান আগেনস্ট হাঙ্গারের কান্ট্রি ডিরেক্টার জেনিফার অ্যাঙ্ক্রম বলেছেন, তাপদাহ, পঙ্গপাল এবং বন্যার কারণে পাকিস্তানেও তীব্র খাদ্যাভাব দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী