,

স্বাভাবিক জীবনযাত্রা আক্রান্তের হার বাড়াতে পারে: কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ একটি সংক্রামক রোগ যা হাঁচি-কাশি ও সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। জনসমাগম এ রোগের বিস্তার লাভের জন্য সহায়ক এবং সংক্রমণের হার সুনির্দিষ্টভাবে না কমার আগে স্বাভাবিক জীবনযাত্রা চালু করলে এ রোগে আক্রান্তের হার বাড়ার আশংকা থাকে।

করোনাভাইরাস নিয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য বিধি বিধানসমূহ সঠিক পদ্ধতিতে প্রয়োগ না করে, শিথিল করা হলে রোগীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে তা স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে এ কমিটি।

বৃহস্পতিবার পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুনির্দিষ্টভাবে কোভিড-১৯ রোগে হাইড্রোক্সি-ক্লোরোকুইন নামক ওষুধ ব্যবহারের ঝুঁকির বিষয়ে নির্দেশনা দিয়েছে উল্লেখ করে, কোভিড-১৯ রোগের চিকিৎসায় এ ওষুধ না রাখার পরামর্শ দিয়েছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় কোভিড-১৯ ও অন্যান্য রোগীর চিকিৎসা একই হাসপাতালে পৃথক পৃথক ব্যবস্থা করার যে নির্দেশনা দিয়েছে তা সঠিক উল্লেখ করে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি এ বিষয়ে প্রশাসনিক, সাংগঠনিক, জনবল ও সরঞ্জামসমূহের বিশেষ প্রস্তুতির নেয়ার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা