বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর নিচ্ছেন ধোনি! রেগে আগুন সাক্ষী

news-image

স্পোর্টস ডেস্ক : মাহেন্দ্র সিং ধোনি অবসর নিচ্ছেন, এমন খবর অনেক পুরোনো। কিন্তু সেটা শুধু খবরেই থাকছেই বাস্তবে আর দেখা মিলছে না। তাই দুয়েকদিন পরপরই এই শিরোনাম ভাইরাল হয়। তবে এবারের গুজবে আর মাথা ঠান্ডা রাখতে পারেননি ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। সামাজিক মাধ্যমে কড়া মন্তব্য করেছেন। অবশ্য পরে সেটা মুছেও দিয়েছেন।

অবসরের ব্যাপারে ধোনি কিছু না জানালেও তিনি যে আবারও মাঠে ফিরতে চান এটা বারবারই বলছেন। সে লক্ষ্যে করোনার সময়ও অনুশীলনে নিজেকে ফিট রাখছেন তিনি। অথচ লকডাউনের মধ্যে ছড়িয়ে গেল অবসরের খবর। এতে ক্ষেপে গিয়ে টুইটারে সাক্ষী লিখেছিলেন, এ খবর পুরোপুরি গুজব। আমি বুঝতে পারছি লকডাউনে থেকে মানুষের মানসিক ভারসাম্য ধরে রাখতে সমস্যা হচ্ছে।

সাক্ষীর এই টুইটে সাড়া দিয়েছিল আইপিএলের দল চেন্নাই সুপার কিংসও। তবে বিপরীত প্রতিক্রিয়াও এসেছিল অনেক। ফলে বেশিক্ষণ এই টুইট রাখতে পারেননি তিনি। মুছে দেন খানিক পরেই।

অবশ্য ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি ধোনির। আবার কবে জাতীয় দলের জার্সি গায়ে তাকে মাঠে দেখা যাবে সেটাও বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে