সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইট ১ জুন থেকে চালু হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ জুন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। এ ছাড়া কক্সবাজার, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস-বাংলা।

ফ্লাইট চালুর ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে ইউএস-বাংলা। সেগুলো হলো—পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথোরিটির নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সব যাত্রীদের মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ পাইলট, কেবিনক্রুদের পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) পরা, প্রত্যেক ফ্লাইটের আগে এয়ারক্রাফটকে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া শেষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ফ্লাইট পরিচালনা, ফ্লাইট সূচিতে ৪৫ মিনিট অন্তর অন্তর ফ্লাইট নির্ধারণ, যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজিং করা, দেড় ঘণ্টার কম সময়ের ফ্লাইটে ইন ফ্লাইট ফুড সার্ভিস বন্ধ করা। সব স্বাস্থবিধি মেনেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ১ জুন থেকে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন গ্রহণ করতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্সি অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগামী ১ জুন থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা, রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ফ্লাইট চলাচল শুরু হবে। মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্যাপ এজেন্ট এবং বিমানের সেল্স সেন্টার থেকে টিকিট করা যাবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দু’মাসের বেশি সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এখানে উল্লেখ্য যে, গত জানুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে করোনাভাইরাসের বিস্তার লাভ করার পর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে একের পর এক আন্তর্জাতিক রুট বন্ধ করতে হয়েছে, যা এখনো বর্তমান। বর্তমানে শুধুমাত্র ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে একটি মাত্র ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী