,

৩১ মে থেকে স্বাভাবিক ব্যাংকিং

news-image

আগামী ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে। আগের মতোই সকাল ১০টার সময় লেনদেন শুরু হবে এবং শেষ হবে বিকাল ৪টায়। বৃহস্পতিবার (২৮ মে) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গণপরিবহন সীমিত চলাকালীন কর্মীদের যাতায়াতের জন্য ব্যাংক নিজে দায়িত্ব নেবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা