শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মীর মাখানো আটায় করোনাভাইরাস, হেমা তোপের মুখে!

news-image

বিনোদন ডেস্ক : তোপের মুখে পড়লেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য হেমা মালিনী। একটি বিজ্ঞাপনের জেরে এই কাণ্ড!

সারা ভারত যখন করোনা মহামারীরে আতঙ্কে ভুগছে, তখন অভিনব একটি বিজ্ঞাপন আলোচনায় আসে। যেখান বলা হয়- গৃহকর্মীকে আটা মাখতে দেবেন? কে জানে, তার হাতে সংক্রমণ রয়েছে কি-না!

রুটি ও পাউরুটি তৈরির মেশিনের ওই বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পরই হেমা মালিনিকে নিয়ে শুরু হয় জোর জল্পনা। কারণ ওই ব্যান্ডের প্রধান মুখ তিনি।

এরপরই ওই বিতর্কিত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়। পাশাপাশি সোশ্যাল সাইটে নিজেও এ বিষয়ে মত প্রকাশ করেন হেমা। তিনি জানান, কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষ তিনি নন। সমাজের সব অংশের মানুষের সঙ্গেই তার সমান সম্পর্ক। তাই সমাজের সবস্তরের প্রতিনিধিত্ব করেন বলেও দাবি ড্রিম গার্লের।

শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার প্রধান ওই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন বলে জানান হেমা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ