যুক্তরাষ্ট্রে লাখ ছাড়াল করোনায় মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১৮ জনে, যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৬ লাখ ৯৯ হাজার ১৭৬ জন।

গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত করা হয়। আর প্রথম মৃত্যু নথিভুক্ত করা হয় ২৬ ফেব্রুয়ারি। চার মাসের কম সময়ের মধ্যে দেশটিতে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়াল।

যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই নিউ ইয়র্কে। বিশেষজ্ঞরা জানিয়েছিল, জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাখে পৌঁছাবে। জুন মাসের আগেই মৃত্যুর এই মাইলফলক দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার ৯৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬১৫ জনের।

ল্যাটিন আমেরিকা করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে সতর্ক করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও বা পাহো)। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে করোনাভাইরাসের আরেক হটস্পট ব্রাজিল।

দেশটিতে গত সপ্তাহে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ ভাইারাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। আর মারা গেছেন ২৫ হাজার ৫৯৮ জন।

আর মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ হাজার ৫৪২ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬১৯ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ