সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০৬ জনকে ভারতে পাঠানো হয়েছে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া অব্যাহত রেখেছে ভারত সরকার। বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুপুর পর্যন্ত ১০৬ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা

বাংলাদেশ ভ্রমণে এসেছিল। এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ
ভারতীয়হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। তাদেরকে অভ্যর্থনা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় আটকে পড়া ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদেরকে ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পরামর্শ দেন এই হাই কমিশনার। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে
উদ্ধারের জন্য তারা হাইকমিশনের প্রতি ধন্যবাদ জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া
ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী