সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু ॥ একজন আহত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফরিদ মিয়া (৬৫) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসময় রাসেল মিয়া নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গোকর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ মিয়া গোকর্ণ গ্রামের মৃত মনা মিয়ার ছেলে।স্থানীয়রা জানান,বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে সন্ধ্যার আগ মুর্হুতে বাড়ির পাশে আকাশী মাঠে গরু আনতে যান ফরিদ।

গরু নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে একটি গরুসহ ফরিদ মিয়া ঘটনাস্থলেই মারা যায়।এসময় ছুরুক মিয়া ছেলে ও গোকর্ণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্র রাসেল মিয়া(৮) আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান বলেন মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানেই একটি গরুসহ ফরিদ মিয়ার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী