,

রংপুরে এরশাদের বাড়ি পল্লী নিবাস লকডাউন

news-image

রংপুর ব্যুরো : লকডাউন ঘোষণা করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাড়ি পল্লী নিবাস। তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি’র এক সহকর্মীর করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে রবিবার রাতে রংপুরস্থ এরশাদের বাসভবন পল্লী নিবাস লকডাউন করে। সেখানে অবস্থানরত রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের একজন সহকর্মীর করোনা পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, একই সঙ্গে সাদ এরশাদ এমপি, তার স্ত্রী মহিমা সাদ এরশাদ, এপিএস আফজালসহ অন্যান্য সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পল্লী নিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, গত ২৩ মে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় পল্লী নিবাসে অবস্থানরত সাদ এরশাদ এমপির সহকর্মীর করোনা পজিটিভ এসেছে। সরকারি নির্দেশনাতেই ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা