সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় প্রাণ হারালো প্রায় সাড়ে ৩ লাখ মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ১১৪ জন। আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ২৫ হাজার ৩০৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ১৬ হাজার ৩৯৪ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৮৬ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৩১১ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৭৯৩ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫৫৯ জন।

তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৮৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৮৫৮ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮২ হাজার ৮৫২ জন। ফ্রান্সে করোনায় ২৮ হাজার ৩৬৭ জনের মৃত্যু ও ১ লাখ ৮২ হাজার ৫৮৪ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী