বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহানারার ঈদ আনন্দ রান্নাতেই

news-image

স্পোর্টস ডেস্ক : খেলার জন্য পরিবারের সঙ্গে বেশি ঈদ পালন করা হয় না ক্রিকেটার জাহানারা আলমের। ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর ৫-৬টা ঈদ তিনি পালন করেছেন বাবা-মাকে ছাড়া।

কিন্তু এই ঈদটায় খুলনায় গিয়ে সবার সঙ্গে পালনের পরিকল্পনা করেছিলেন অনেক আগে থেকে। কারণ এ সময়টায় আন্তর্জাতিক কোন সূচি ছিল না, পেয়েছিলেন কয়েকদিন অবসর।

তবে পরিকল্পনা করলেও ইচ্ছেপূরণ হয়নি জাতীয় নারী দলের এই তারকা ক্রিকেটারের। করোনাভাইরাসের কারণে ঢাকাতেই পালন করতে হচ্ছে ঈদ। বাড়ি থেকে অনেকে চলে যেতে বলেছিলেন খুলনায়। কিন্তু ঝুঁকি না নিয়ে খালাতো এক বোনকে নিয়েই ঈদ কাটাচ্ছেন ঢাকাতে।

কী করছেন ঈদে? এমন প্রশ্নের জবাবে জাহানারা জানালেন, তার ঈদের সব আনন্দ মূলত রান্নায়। বিভিন্ন পদের হরেক রকম রান্না করেই ঈদের আনন্দ করছেন জাহানারা।

Cook-1

তার ভাষ্য, ‘আমার ঈদের সব আনন্দ রান্নায়। গতকাল সারাদিন রান্না করেছি। বিরিয়ানি, মুরগীর রোস্ট, ডিমের কোরমা, গরুর মাংস, লাচ্ছা সেমাই, জর্দা সেমাই, জর্দা, চটপটি- এসব আমি নিজে তৈরি করেছি। এর মধ্যে গরুর মাংসটা আজ সকালে রান্না করেছি। বাকিগুলো গতকাল। বাইরের থেকে শুধু এনেছি বোরহানি ও দই।’

সকাল থেকে নিজের হাতের রান্না করা খাবার খাচ্ছেন। বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে বলেও জানালেন জাহানারা, ‘অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। যেমনটি আশা করেছিলাম তার চেয়েও অনেক ভালো হয়েছে। আজ তো সারাদিনই খাবো।’

বাবা-মাকে মিস করার কারণেই আসলে রান্নার মধ্যে আনন্দ খুঁজেছেন এই তারকা ক্রিকেটার, ‘খেলার জন্য বাবা-মাকে ছাড়া ঈদ করেছি সেটা অন্য বিষয়। কিন্তু এবার বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে পারছি না, এটা অপ্রত্যাশিত। কী আর করব, রান্না করেই ঈদের আনন্দ উপভোগ করছি আমি। কিছুক্ষণ পরপর মায়ের সঙ্গে কথা বলছি।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে