সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদটা উদ্‌যাপন করি বাড়িতে বসে: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে সব। ঈদের আনন্দে প্রাণঘাতী এই ভাইরাস যাতে আরও বেশি ছড়িয়ে না পড়ে সে জন্য এবারের ঈদ বাড়িতে বসেই উদ্‌যাপন করতে সবাইকে আহ্বান জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে পোস্ট করেছেন সাকিব। ‘ঈদ মোবারক’ লেখা ছবিতে তারকা এই অলরাউন্ডার লিখেছেন- “এবারের ঈদ উদ্‌যাপন আইসোলেশনে হওয়া উচিত।”

আর ছবিটির সঙ্গে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন, “করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদ্‌যাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদ্‌যাপন করতে পারি দারুণ আনন্দে।”

করোনা প্রাদুর্ভাবের শুরুতেই স্ত্রী-সন্তানকে সময় দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। ওখানে থেকেই দ্য সাকিব আল ফাউন্ডেশনের মাধ্যমে করোনার কারণে দেশে দুর্ভোগে পড়া মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী