বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঈদ অন্যরকম

news-image

লন্ডন প্রতিনিধি : বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই এবার এসেছে ঈদুল ফিতর৷ এবার অন্যরকম এক ঈদ উদযাপন করছে বিশ্বের মুসলিম সম্প্রদায়।

সৌদি আরব, মিশর, ওমানসহ বিশ্বের অনেক দেশে এবার ঈদ জামাত নিষিদ্ধ, জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে৷

সৌদি আরবে করোনা বিস্তার ঠেকাতে দেশটির সরকার ঈদের ছুটিতে দেশজুড়ে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে, জনগণকে ঘরেই ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মার্চের মাঝামাঝি থেকেই মুসলমানদের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়৷

ওমান, জর্দান, মিসর, ইরান, তুরস্কসহ মুসলিম দেশগুলোত বন্ধ রাখা হয়েছে মসজিদ ও ঈদগাহ ময়দানগুলো।

ব্রিটিশ সরকার দেশটির মুসলমানদের এ বছর ঘরেই ঈদের নামাজ পড়ার আহ্বান জানিয়েছে৷ দেশটিতে এই প্রথম ঈদের জামাত হচ্ছে না বলে জানান দেশটির ধর্মীয় নেতারা৷

রোবার ব্রিটেনসহ ইউরোপে উদযাপিত হয়েছে অন্যরকম এক ঈদ। এই ঈদে যেন কোন প্রাণ ছিল না। খুশির পরিবর্তে সবার মনের গহীন থেকে শুধুই বেড়িয়ে এসেছে কান্না, শোক।

ঈদগাহ বা বাইরে খোলা মাঠে ঈদ জামাত নিষিদ্ধ থাকায় বাড়ির মধ্যেই অনেকে পড়েছেন ঈদের নামাজ।

এই ঈদে অনেক পরিবারই স্বজনহারা, যাদের কোন না কোন সদস্যকে কেড়ে নিয়েছে ঘাতক অদৃশ্য শত্রু করোনাভাইরাস (কোভিড-১৯)।

রোববার ঈদের দিন বন্ধ ছিলো ব্রিটেনের সব মসজিদ ও ঈদ জামাতের স্থান। কোথাও ছিলো না সবার প্রিয় ‘ঈদ ইন দ্যা পার্ক’সেলিব্রেশন, তার পরিবর্তে কোনো কোনো বাড়িতে হয়েছে ‘ঈদ ইন দ্যা বেক গার্ডেন’।

কেউ কেউ বাড়িতে নিজ পরিবার নিয়ে আদায় করেছেন ঈদের নামাজ। রং-বেরংয়ের পোশাক পড়ে রাস্তায় ছিল না ছোট্ট বাচ্চাদের চলাচল, ছিল না সেই চির পরিচিত ঈদ আলিঙ্গনের দৃশ্য।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের একমাত্র মাধ্যম ছিলো টেলিফোন কল, হোয়াটসঅ্যাপ, জুম, ম্যাসেন্জার, হাউস পার্টি নামের অ্যাপসহ সোশ্যাল মিডিয়া। পরিবারকেন্দ্রিক এই ঈদে আত্মীয়-স্বজনের সঙ্গেও ছিলো না কোনো সাক্ষাৎ বা আড্ডার সুযোগ।

সেমাই-সন্দেশ সামনে নিয়ে ডাইনিং টেবিলে ছিলেন শুধুই পরিবার সদস্যরা। শান্তি, সমৃদ্ধির চেয়ে ঈদ মোনাজাতে শুধুই শোনা গেছে কোভিড-১৯ নামক ঘাতক শত্রুর হাত থেকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।

এবারের ঈদে সবারই প্রার্থনা ছিলো, স্বাভাবিক সেই সময়টি যেন আবার দ্রুত ফিরে আসে, অসহায় এই সময় যেন তার স্বাভাবিক চেহারা আবারও ফিরে পায়। ভালোবাসাময় সেই বিশ্ব যেন দ্রুতই কাটিয়ে উঠে বন্দি সময়। অদৃশ্য শক্তি করোনা যেন যুদ্ধ মাঠে পরাজিত হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে