শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তচাপ নিয়ন্ত্রণে যা করণীয়

news-image

অনলাইন ডেস্ক : যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে দীর্ঘ লকডাউনের আবহে অনেকের সমস্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে না পারলে হঠাৎ বিপদে পড়ার ঝুঁকি থাকে। লকডাউনের ফলে গৃহবন্দী মানুষজনের হাঁটাচলা সীমিত হয়ে গিয়েছে আবার জীবনযাপন পদ্ধতিতে এসেছে অনিয়ম। ফলে নিজেদের অজান্তেই রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে হৃদরোগ এবং স্ট্রোকের আশঙ্কা দেখা দিচ্ছে। এ কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে বাড়িতে থেকে হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করা প্রয়োজন। সেই সঙ্গে খাবারের ব্যাপারেও খেয়াল রাখা উচিত। এছাড়া করোনা মোকাবেলায়ও রক্তচাপ নিয়ন্ত্রেণে রাখা দরকার। এ সময় রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. বাড়িতে থাকলেও নিয়ম করে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ঘাম ঝরানোর হাঁটাচলা করতে হবে। সেক্ষেত্রে বারান্দা বা ছাদ বেছে নিতে পারেন। সেটাও সম্ভব না হলে ঘরের মধ্যেই হাঁটাহাটি করুন। নিজেকে উদ্বেগমুক্ত রাখতে নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং যোগব্যায়াম করতে পারেন । দৈনন্দিন কাজের অংশ হিসেবে ব্যায়ামকে বেছে নিলে সুস্থ থাকবেন।

২. সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়। আবার সোডিয়ামের অভাবেও হঠাৎ স্ট্রোক হতে পারে। এ কারণে প্রতি দিন সব মিলিয়ে ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। রক্তচাপ নিয়ন্ত্রণে চানাচুর, চিপসসহ যেসব খাবারে প্রিজারভেটিভ দেওয়া থাকে সেগুলো এড়িয়ে চলুন।

৩. পাকা কলা, কমলা, শিম, মসুর ডাল, পালং শাক, মিষ্টি আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। নিয়মিত এ সব খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেতে হয় তারা ওষুধ খেতে ভুলবেন না।

৪. লকডাউনের কারণে দুশ্চিন্তায় অনেকেরই ঘুমের সমস্যা হচ্ছে। একটানা ঘরে থাকায় এ সমস্যা বাড়ছে। ঘুমের সমস্যা কমাতে ঘরের মধ্যে হাঁটাচলা করুন, সক্রিয় থাকুন। ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশনের অভ্যাস করলে ভালো ঘুম হবে। তবে উত্তেজক সিনেমা বা সিরিয়াল দেখলে ঘুমের অসুবিধা হতে পারে। তাই রাতে এ সব না দেখাই ভালো।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ