,

২৪ ঘণ্টায় করোনা মৃত্যু ২৮ জনের, আক্রান্ত ১৫৩২

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এই সময়ে ১ হাজার ৫৩২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩১ হাজার৭৩৭ জন। আর মারা গেলেন ৪৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

এর আগে শনিবার ১ হাজার ৮৭৩ জন জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা