বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নিজাম হাজারী দুই ঘণ্টার ব্যবধানে মা-ভাইকে হারালেন

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মা দেলাফরোজ বেগম এবং তার বড় ভাই জসিম উদ্দিন হাজারী দুই ঘণ্টার ব্যবধানে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বড় ছেলের মৃত্যুর খবর পেয়ে মা দেলাফরোজ বেগমও রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বড় মেয়ের বাসায় মারা যান।

পরিবার ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে দেলাফরোজ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি রাজধানী ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ের জননী।

এর আগে শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করলে নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

শহরের মাস্টারপাড়ায় লমি হাজারী বাড়ীর পারিবারিক কবরস্থানে মা-ছেলের দাফন সম্পন্ন হবে।

এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান, লাশ ঢাকা থেকে ফেনী আনা হচ্ছে। পরে পরিবারের সঙ্গে কথা বলে জানাযার সময় নির্ধারণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে