সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশ পরিদর্শক

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ। এই প্রথম করোনাভাইরাসে কোনো পরিদর্শক মারা গেলেন। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনায় মারা গেলেন।

রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান।

এ তথ্যটি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, চলতি মাসের ২ তারিখ তিনি অসুস্থ হয়ে করোনা পরীক্ষা করান। পরদিন টেস্টে পজিটিভ ধরা পড়ে। ৪ মে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে নেয়া হয় আইসিইউতে। এতোদিন তিনি আইসিইউতে ছিলেন।

তিনি আরও জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি চাঁদপুর। কর্মস্থল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী