মিসবাহর ‘গ্রুপ’ ছাড়লেন আমির-হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : দলের ক্রিকেটারদের ফিটনেস এবং ট্রেনিং সংক্রান্ত টিপস দিতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। তবে পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তি থেকে বাদ পড়ে সেই গ্রুপ থেকে বেরিয়ে গেলেন দুই তারকা পেসার মোহাম্মদ আমির ও হাসান আলি। অবশ্য বিষয়টিকে হালকাভাবে দেখছে পিসিবি। তবে এ ঘটনা এখন দেশটির ‘টক অব দ্য ক্রিকেট’।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে কোনো ক্রিকেটার এমন সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু নেই। তবে চুক্তিতে না থেকেও অনেক ক্রিকেটার মিসবাহর ওই গ্রুপে রয়েছেন।

বাদ পড়ার ঘটনায় নাখোশ হয়েছেন আমির। ইতিমধ্যে সেটা চাউর হয়েছে। অনেকে তা ঠিক হয়নি বলে মন্তব্য করছেন। তবে পিঠের চোটে কাবু আনফিট হাসানের গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ায় বিস্মিত হয়েছেন সাবেক এক পাক ক্রিকেটার।

তিনি প্রশ্ন তুলেছেন, এসময়ে গ্রুপ ছেড়ে কেন বেরিয়ে গেল সে? এখন তো ট্রেনারদের থেকে তার পরামর্শ নেয়ার সময়।

উল্লেখ্য, চোটজর্জর হাসানের পিঠে শিগগির অস্ত্রোপচার হওয়ার কথা। ফলে তাকে ৬-৮ মাস মাঠের বাইরে থাকতে হবে। তাই ডানহাতি পেসার গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ায় হতবাক হয়েছেন অনেকেই।

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বাঁহাতি তারকা পেসার ওয়াহাব রিয়াজও। তবে মিসবাহর করা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তিনি।

লকডাউনে ক্রিকেটারদের ফিট রাখার উপায় বাতলে দিতে বোর্ডের ট্রেনারদের সহযোগে গ্রুপটি তৈরি করেন কোচ।

আমিরের বিশ্বস্ত এক সূত্র দাবি করেছে, গতবছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর বোর্ড যে ব্যবহার করেছে তাতে ব্যথিত তিনি। চুক্তি থেকে বাদ পড়ার পর এ ঘটনা তার হতাশারই বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, সম্প্রতি ১৮ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে পিসিবি। তালিকায় নেই আমির, হাসান, ওয়াহাবের মতো নাম। তবে পরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমারদের এ চুক্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে বোর্ড।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ