,

শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।-খবর বাসস

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী আজ রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

তিনি আরও জানান, প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, ভূটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী প্রেস সচিব আরো বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা