,

‘ইমার্জেন্সি রোগী’ স্টিকার গাড়িতে লাগিয়ে ঈদযাত্রা, অতঃপর…

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা দিয়ে একটি মাইক্রোবাসে কক্সবাজার যাচ্ছিলেন বেশ কয়েকজন। ‘ইমার্জেন্সি রোগী’ স্টিকার লাগানো দেখে ব্যস্ত পুলিশ সদস্যরা গাড়িটি ছেড়ে দেয়। ঘুণাক্ষরেও তারা টের পাননি গাড়িতে কারা আছেন। তবে বিষয়টি খেয়াল করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

আজ শনিবার বিকেল ৫টায় শাহ আমানত সেতু এলাকায় নিজ দল নিয়ে দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। পুলিশের চেকপোস্ট পেরিয়ে ইমার্জেন্সি রোগী স্টিকার লাগানো গাড়িটি সামনে এগিয়ে যাচ্ছিল, সেটির সামনে চলে যান তিনি। পরে ওই গাড়ি থেকে নামিয়ে আনেন কয়েকজনকে, যারা আসলে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে লোকগুলো শাহ আমানত সেতু এলাকা দিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। ইমার্জেন্সি রোগী স্টিকার লাগানো থাকায় আমার সন্দেহ হয়। পরে সেটি তল্লাশি করতে গিয়ে দেখতে পাই, মাইক্রোবাসের ভেতর সবাই কক্সবাজারগামী যাত্রী।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিকেল ৫টার দিকে কর্ণফুলী ব্রিজের ওপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছিল। একই সঙ্গে ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করছিল। কিন্তু মাইক্রোবাসটি ট্রাফিক পুলিশকে ফাঁকি দিয়ে সামনের দিকে চলে আসে। পরে মাইক্রোবাসচালক এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তিনটি পরিবার নিয়ে তারা কক্সবাজার অভিমুখে চট্টগ্রাম ছাড়ার চেষ্টা করছিল বলে জানা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘এটি এক ধরনের প্রতারণা। গাড়িটির চালকে আর্থিক সামর্থ্য বিবেচনায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই তিন পরিবারের সবাইকে চট্টগ্রাম শহরে তাদের নিজ বাসায় ফেরত পাঠানো হয়েছে।’

কর্ণফুলী ব্রিজের ওপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ বান্দরবান এবং কক্সবাজার অভিমুখী ১৫টি মোটরসাইকেলের চাবি জব্দ করা হয়। মোটরবাইকের যাত্রী এবং চালকদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তৌহিদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা