বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় ইয়াসির শাহ’র মৃত্যুর গুজব

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার পাকিস্তানের করাচিতে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা ঘটেছে। অবতরণের কয়েক মুহূর্ত আগেই দুর্ভাগ্যজনকভাবে বিধ্বস্ত হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি। এতে কমপক্ষে ১০৭ জন আরোহী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার খবর যেমন ছড়িয়েছে, সঙ্গে ছড়িয়েছে একটি গুজবও। গুজব ছড়িয়ে পড়ে, সেই বিমানে ছিলেন দেশটির তারকা ক্রিকেটার ইয়াসির শাহ এবং তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এমন খবর ছড়িয়ে পড়ার পর শোকগ্রস্থ হয়ে পড়েন তার ভক্ত-সমর্থকরা। পাকিস্তানি এই লেগস্পিনারের আত্মার মাগফিরাতও কামনা করেন তারা। অথচ ইয়াসির তখন বহাল তবিয়তে তার বাড়িতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভুয়া খবরের প্রতিবাদ জানান ইয়াসির নিজেই। টুইটারে এক টুইট করে জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

ইয়াসির তার টুইটে লিখেছেন, ‘সর্বশক্তিমান স্রষ্টাকে ধন্যবাদ। আমি বাড়িতে নিরাপদেই আছি। যারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন, আমরা সবাই সে দোয়া করি।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে