,

আজ আশুগঞ্জ প্রেসক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী 

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আজ ২৩ মে ২০২০ আশুগঞ্জ প্রেসক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিগত ১৯৯৫ সালের ২৩ মে এক ঝাঁক তরুণ সংবাদকর্মী নিয়ে  সাংবাদিকদের প্রাণের সংগঠন আশুগঞ্জ প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আল মামুন ক্লাবের সকল শ্রেণির সদস্য এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও আগাম ঈদ মুবারক জানিয়েছেন।
বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রতিবছর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য কোন আয়োজন করা সম্ভব হয়নি। অথচ আশুগঞ্জ প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আড়ম্বরপূর্ণভাবে রজত জয়ন্তী উদযাপনের পরিকল্পনা নেয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। পরিস্থিতির উন্নতি হলে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
বিবৃতিতে প্রেসক্লাবের দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠাতা আহবায়ক সেলিম পারভেজ, সদস্য সচিব রাইজ উদ্দিন হীরা, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমানসহ যারা প্রেসক্লাব পরিচালনায় বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
বিবৃতিতে বলা হয় আমাদের এ দীর্ঘ পথচলায় আমরা আমাদের দুজন অগ্রজসহ তিনজন সাথীকে হারিয়েছি। তারা হলেন, প্রতিষ্ঠাতা সভাপতি আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ মিজানুর রহমান, কবি ও সাহিত্যিক নাওঘাট গ্রামের কাজী আখতার হোসেন ও সংগীত শিল্পী ফখরুল ইসলাম আইয়ুব। তারা স্ব-স্ব সমকালীন সময়ে সাংবাদিকতায়ও উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসীব করুন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা