,

পুতুলের পরিবারের ৩ সদস্যও ‘পজিটিভ’

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার ৫২তম দিনে গতকাল শুক্রবার একদিনে সর্বোচ্চ ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে করোনায় মৃত সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের পরিবারের তিনজন সদস্যও রয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে আটজনই বগুড়া সদরের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুলের মৃত্যু হয়। তবে তার ছেলে, ছেলের স্ত্রী এবং বাড়ির একজন কেয়ারটেকারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ ছাড়া সদর উপজেলার গোকুল ধাওয়াকোলার এক ব্যক্তি, শহরের নূরানী মোড় এলাকার একজন এবং অপর একজন চকসুত্রাপুর এলাকার বাসিন্দা। পাশাপাশি আগে থেকেই করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিও কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন করে আক্রান্ত ২৪ জনকে নিয়ে বগুড়ায় এ পর্যন্ত ১৪৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। এর আগে গত ১ এপ্রিল বগুড়ায় সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যবে জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয় জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘আক্রান্তদের বয়স ১৮ থেকে ৬২। গত ১৯ মে থেকে ২১ মের মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়।’

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার অন্যান্য উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে নতুন করে আরও ছয়জন করোনা সংক্রমিত হয়েছেন। তাদের তিনজনের বাড়ি নারচীতে এবং বাকি তিনজন কর্ণিবাড়ি ইউনিয়নের বাসিন্দা। জেলার পশ্চিমের উপজেলা দুপচাঁচিয়ার তিন ব্যক্তি সংক্রমিত হয়েছেন। তাদের একজনের বাড়ি মন্ডলপাড়ায় বলে জানানো হলেও বাকি দুজনের কোনো ঠিকানা স্বাস্থ্য বিভাগ জানাতে পারেনি।

এ ছাড়া কাহালু ও আদমদীঘির দুজন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় আরও একজন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন।

নতুন করোনা রোগীদের বিষয়ে ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা