সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেরিলা যোদ্ধা ‘বিচ্ছু’ জালাল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল। তিনি এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিজের অসুস্থতার বিষয়ে জহিরউদ্দিন জালাল বলেন, ‘বেশ ক’দিন হলো আমার নিউমোনিয়া ধরা পড়ে। এরপর আমি করোনাভাইরাস পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিনদিন আগে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হই।’

তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হলেও আমি অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

একাত্তরে ঢাকার আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময়ই বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন জহিরউদ্দিন জালাল। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ডানপিটে জালালকে আদর করে ডাকতেন ‘বিচ্ছু জালাল’। আর সেই থেকে তার নামের সঙ্গে যোগ হয় ‘বিচ্ছু’।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও সবসময় সোচ্চার ছিলেন ‘বিচ্ছু’ জালাল। জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী