কিম ফের নিখোঁজ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ ধরে আবার জনসম্মুখে আসা বন্ধ হয়ে গেছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের। এমনকি দেশটির সংবাদমাধ্যমেও তাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে না। বিশ্লেষকদের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এপ্রিল ও মে মাসে কিম চার বার জনসম্মুখে এসেছিলেন।

অথচ গত বছর একই সময়ে তিনি ২৭ বার জনসম্মুখে এসেছিলেন। কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান নির্বাহী শাদ ও’ক্যারল জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর উন সবচেয়ে কম জনসম্মুখে এসেছিলেন ২০১৭ সালে। ওই বছর তাকে ২১ বার জনসম্মুখে দেখা গিয়েছিল। ও’ক্যারল বলেন, ‘এটা স্বাভাবিক কর্মকাণ্ড নয়।’

অবশ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে কিম জং উন জনসমাবেশ এড়িয়ে চলছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক সরকারি অনুষ্ঠান বাতিল করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রীর কাছে শুক্রবার উনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উনের জনসম্মুখে কম উপস্থিতি নতুন কিছু নয়।

গত ১২ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত উনকে জনসম্মুখে দেখা যায়নি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। আবার কেউ কেউ দাবি করেন, মারাই গেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে হাজির হন তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ