করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বৃহস্পতিবার থেকে আইসোলেশানে ছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানান, আনুমানিক ৬৫ বছর বয়সী মোরশেদুল আলমকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

তিনি জানান, মোরশেদুল আলম আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন

উল্লেখ্য, ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই ও একই পরিবারের এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়া শুরু করেন।

মোরশেদুল আলম ছাড়া আক্রান্ত বাকিরা হলেন, এসআলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, এসআলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, শহীদুল আলম ও ওসমান গণি এবং তাদের মধ্যে একজনের স্ত্রী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ