,

রাজধানীর সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ বাগপাড়া এলাকায় মো. নাদির হোসেন (২৫) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাদির হোসেনেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড়বোন শিউলি আক্তার জানান, বাসাবো কদমতলা এলাকায় থাকেন তারা। বেকার নাদির মাদকাসক্ত ছিল। শুক্রবার বিকেলে আড়াই হাজার টাকা নিয়ে মার্কেটে যায় সে। তারপর আর বাসায় ফেরেনি। পরে সংবাদ পাই কারা যেন নাদিরকে কুপিয়ে আহত করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাদিরের মৃতদেহ দেখতে পাই। তর শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরো জানান, নাদিরকে কারা হাসপাতালে নিয়ে গিয়েছিল তাও জানি না। তার কাছে থাকা আড়াই হাজার টাকা ও দুটি মোবাইল পাওয়া যায়নি।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা