ব্রাহ্মণবাড়িয়ায় আরোও ১৮ জনের করোনা পজিটিভ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরোও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় সর্বমোট ৩ হাজার ২১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ হাজার ৭৫২ জনের ফলাফল পাওয়া গেছে। গত ১৭ মে পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৭০ জন। ছয়দিনে তা বেড়ে দাঁড়াল ৮৮ জন।

৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুইজন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, শুক্রবার দুপুরে আইইডিসিআরের রিপোর্টে ১৮ জনের নমুনার ফল করোনা পজিটিভ এসেছে। তারা হলেন নবীনগরে সাতজন, কসবায় পাঁচজন, আখাউড়ায় দুইজন, সরাইলে দুইজন, আশুগঞ্জে একজন ও সদর উপজেলায় একজন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান