,

একইসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় জানতে পারলেন, তার করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ আসার বিষয়টি অপু নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে ডেঙ্গু ও করোনার সঙ্গে লড়তে হবে। আল্লাহই জানেন এবার ফলাফল কী হবে?’

অপু জানান, চার দিন আগে তার জ্বর আসে এবং এরপর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। এরপর আজ আবার করোনা সংক্রমণের বিষয়টি জানতে পারলেন। তবে শারীরিকভাবে এখনো সবল রয়েছেন বলে জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলেও দায়িত্ব পালন করেছেন জানিয়ে অপু বলেন, ‘তাছাড়া নিজের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে ত্রাণ ও ঈদ উপহার প্রদান করলাম। এসব ব্যস্ততার মধ্যে আমাকে শেষ পর্যন্ত করোনা ধরেই ফেলল।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি বলেন, ‘অপু ধানমণ্ডির বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা