,

৪০০ মিলিয়ন ভ্যাকসিন তৈরির চুক্তি, সেপ্টেম্বরে আসতে পারে!

news-image

অনলাইন ডেস্ক : সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলেও ৪০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক করোনাভাইরাসের এই ভ্যাকসিন উৎপাদন করবে বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। ক্লিনিক্যাল পরীক্ষা সফল হলে আগামী সেপ্টেম্বরে সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক এই ভ্যাকসিন বর্তমানে AZD122 নামে পরিচিত। বানরের শরীরে সফল প্রয়োগের পর এটা এখন মানব দেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার এই ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে উৎপাদনে যেতে এবং ৪০০ মিলিয়ন ডোজ সরবরাহ করার একটি চুক্তি সম্পাদি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ তৈরির সক্ষমতা নিজেদের আছে বলে জানিয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

আজ ইউএস বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বারদা) অক্সফোর্ডের এই ভ্যাকসিনের উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহের জন্য অ্যাস্ট্রাজেনেকা কোম্পানিকে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। ইতোমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ৪০০ মিলিয়ন ডোজ উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

এত কিছুর পরও কয়েকজন বিজ্ঞানী সতর্ক করেছেন, আগামী বছর পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যাপকভাবে পাওয়া যাবে না। একটি কার্যকরী ভ্যাকসিন ২০২১ সালের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট