,

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ৭২ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় ১৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জন ও হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বাকি জেলাগুলো থেকেও মৃত্যুর খবর এসেছে।

ঝড়ে নিহতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আম্পানের কারণে ৭২ জনকে আমরা হারিয়েছি। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। নিম্নাঞ্চলে বন্যা লেগে বিধ্বস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ ত্রাণ তৎপরতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের মধ্যেও।’

মুখ্যমন্ত্রী বলেন, আম্পানে ক্ষয়ক্ষতির মাত্রা করোনাভাইরাসের চেয়েও বেশি।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা দুটো প্রায় ধ্বংস হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই।

মমতা বন্দপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, এসে দেখে যান কী পরিস্থিতি।’

ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৭৮টি গাছ উপড়ে পড়ার খবর এসেছে। ঘরবাড়ি ভেঙেছে ৯টি। কলকাতায় অধিকাংশ রাস্তাতেই গাছ পড়ে রয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত ট্রাফিক সিগন্যালও। শহর স্বাভাবিক হতে সময় লাগবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট