,

করোনায় পুলিশের সদস্যর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মামুনুর রশীদ নামের আরেক পুলিশ সদস্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ১১ জনের মৃত্যু হলো।

আল মামুনুর রশীদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগে নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষীপুরের রামগতিতে। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির পরিবহন বিভাগের উপপুলিশ কমিশনার জোবায়দুর রহমান। তিনি জানান, মামুনুরের এক সহকর্মীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর তারও নমুনা সংগ্রহ করা হয়। গতকাল বুধবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসলে জানা যায়, তিনি করোনা পজিটিভ।

উপপুলিশ কমিশনার জোবায়দুর রহমান জানান, গত কিছুদিন ধরে মামুনুর বাসাতেই ছিলেন। আজ বৃহস্পতিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এ নিয়ে আজ দুজন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেল। এর আগে আজ সকালে চট্টগ্রামে মো. মোখলেছুর রহমান (৫৭) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

এ ছাড়া বাকি ৯ জন মৃত্যুবরণকারী সদস্য হলেন ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ , পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কন্সটেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা