সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদে সংবাদপত্রের ছুটি ৬ দিন

news-image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে। প্রতি ঈদেই তিন দিন সংবাদপত্রের ছুটি থাকলেও এবছর করোনা ভাইরাসের কারণে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২০ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে এই ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো। এবারই এতদিন বন্ধ থাকছে সংবাদপত্র।

করোনাভাইরাস সংকটের কারণে সংবাদপত্র ছাপানো ও বিলি করার কাজে ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে অনেক পত্রিকা তাদের ছাপার কাজ বন্ধ করে দিয়ে শুধু অনলাইন ভার্সন চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী