,

আনুষ্ঠানিকভাবে বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করল উহান

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারীর কেন্দ্রস্থল উহানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সব ধরনের বন্য প্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, চীনের শহরটির বুধবার এই ঘোষণা দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, সব ধরনের বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে উহান এখন ‘বন্যপ্রাণী অভয়ারণ্য’ হয়ে উঠবে।

বৈজ্ঞানিক গবেষণা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মহামারী রোগের পর্যবেক্ষণ এবং বিশেষ কোনো কারণ ছাড়া বন্যপ্রাণী শিকার করা যাবে না বলে আরও জানায় কর্তৃপক্ষ।

দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি প্রাণী বেচাকেনার মার্কেট থেকে নভেল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, এমন প্রবল বিশ্বাস অনেক বিশেষজ্ঞের।

ধারণা করা হয়, বাদুড় থেকে ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে এই ভাইরাস পৃথিবীজুড়ে তিন লাখেরও বেশ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

কভিড-১৯ সংক্রমণের শুরুতেই উহানের সেই বাজারটি আলোচনায় আসে এবং চীনা নাগরিকদের দেশি বিদেশি বন্যপ্রাণী খাওয়ার যে ঐতিহ্য, তা চরমভাবে সমালোচিত হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই করছে। এখন পর্যন্ত ৪৯ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ২৪ হাজার ২৪০ জন মানুষ।

করোনায় চীনে এখন পর্যন্ত ৮৪ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন। তবে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকলেও চীনে গত এক মাসেরও বেশি সময় ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা