,

কদরের রাতে অচেনা আজিমপুর কবরস্থান

news-image

নিউজ ডেস্ক : রাত ১০টা। রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানের প্রধান ফটকের সামনে এক নিরাপত্তারক্ষী টুল পেতে বসে আছেন। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বাইরে টিপটিপ বৃষ্টি ঝরছে। রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। কবরস্থানের গেটে বিপরীত দিকে একটি স্কুলের সামনের ফুটপাতে সাহায্যের আশায় বসে আছে এক নারী। মাঝে মাঝে দু-একটি রিকশা ও মোটরসাইকেল তার সামনে দিয়ে ছুটে যাচ্ছিল। সেখানে বসে থেকেই সামনে হাত বাড়িয়ে সাহায্য চাইতে দেখা যায় ওই নারীকে। কবরস্থান গেটে ‘শেষ বিদায় স্টোরে’ একজন কর্মচারী বসে আছেন।

আজ পবিত্র লাইলাতুল কদর। প্রতি রোজায় মহিমান্বিত এ রাতে এমন সময়ে আজিমপুর কবরস্থানের সামনে শত শত মানুষের ভিড় থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের স্বজনদের কবর জিয়ারত করতে ছুটে আসেন এখানে। কবরের পাশে নীরবে দাঁড়িয়ে দোয়া-দরুদ পড়েন। মহান আল্লাহ তায়ালার দরবারে দুই হাত তুলে কবরবাসীর গুনাহ মাফ চান। তাদের বেহেশতবাসী করার জন্য মোনাজাত করেন। এরপর বেরোনোর সময় স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় গেটে সারি বেঁধে অপেক্ষমান ভিক্ষুক-দুস্থদের অর্থকড়ি দান করেন।

কিন্তু এ বছর করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে আজিমপুর কবরস্থানে স্বজনদের সেই ভিড় নেই। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বৈরী আবহাওয়া পরিস্থিতিকে করেছে আরও নীরব এবং গুমোট।

কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, শুধু আজিমপুর কবরস্থান নয়, এলাকার মসজিদগুলোতেও মুসল্লি ও সাহায্যের আশায় বসে থাকা লোকজনের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। মসজিদ মসজিদে ‘করোনা আযাব’ থেকে রক্ষা পেতে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করে কান্নাকাটি করছেন।

কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলে জানা যায়, করোনার কারণে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যধি আইনের প্রয়োগের ফলে এমনিতেই রাতের বেলায় এখন রাস্তাঘাটে মানুষ ও যানবাহনের সংখ্যা কম থাকে। আর আজ ঘূর্ণিঝড় আম্ফানের কারণে অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাটে মানুষ ও যানবাহনের উপস্থিতি একেবারেই নেই বলা যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা