সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে করোনা মোকাবিলায় কঠোর অবস্থানে মেট্রোপলিটন পুলিশ

news-image

সোহেল রশীদ, রংপুর : রংপুরে করোনা মোকাবিলায় কড়াকড়ি অবস্থানে রয়েছে মেট্রোপলিটন পুলিশ। নগরীতে যানজট নিরসন, স্বাস্থ্যবিধি মেনে চলা, অহেতুক ঘোরাঘুরি বন্ধে ও জনগনের নিরাপদ দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

নগরীর মেট্রোপলিটন এলাকায় ছয়টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়কগুলোর প্রবেশ মুখ বন্ধ করে বসানো হয়েছে পুলিশি চেক পোস্ট। দিন-রাত প্রতিটি চেক পোস্টে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। অহেতুক বের হলে বা কারো গতিবিধি সন্দেহ হলে চেক পোস্টে জেরা করা হচ্ছে।

পুলিশের দাবি, জরিমানার ভয়ে সড়কে যান চলাচল এবং অহেতুক ঘোরাফেরা আগের চেয়ে অনেক কমেছে। জনগণকে সচেতন করার পাশাপাশি নগরে যান চলাচল সীমিত করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর মর্ডাণ মোড়, কাচারী বাজার, মেডিকেল মোড় ও শাপলা চত্বরে চেক পোস্টে দেখা গেছে, বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীদের জেরা করেছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। কাছে গিয়ে জানা গেল, তাদের সঙ্গে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র নেই। কোন কারণ ছাড়াই বন্ধুকে সাথে তিনটি মোটরসাইকেলে ছয় জন বের হয়েছে। পুলিশি তাদের অহেতুক ঘোরাঘুরি করার অভিযোগসহ গাড়ির কাগজপত্র না থাকায় মামলা দিয়ে জরিমানা করেন।

এভাবে প্রতিদিন নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, বাংলাদেশ ব্যায়ক মোড়, টার্মিনাল, নাজিরেরহাট ঘাঘট বিজ্র, শালবন ইন্দার মোড়, মডার্ণ মোড়, মেডিকেল মোড়, সাতমাথা, মাহিগঞ্জ, লালবাগ, পার্কের মোড়, দমদমা মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশ চেস্টপোস্ট বসিয়ে প্রয়োজন ছাড়া বের হওয়া পথচারী ও যানবাহনে থাকা যাত্রীদের জেরা করেছে পুলিশ। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশও দিচ্ছেন।

এব্যাপারে আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো: মহিদুল ইসলাম বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে যানজট নিরশন, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনগনের নিরাপদ দুরত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ। সেই ধারাবাহিতকায় আজ মঙ্গলবার বিভিন্ন প্রবেশ পথে ব্যাড়িকেট দিয়ে নগরীতে প্রবেশ বন্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া যে সকল মানুষজন গাড়ি, মোটরসাইকেল নিয়ে নগরীতে ঘোরাফেরা বন্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এতে করে অহেতুক ঘোরাফেরা বন্ধ হবার পাশাপাশি মামলা জরিমানার ভয়ে অনেকেই বাহিরে বের হবে না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী