,

নবীনগরের কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ২য় বারের মতো ১৯টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ওই সকল মাদ্রাসার প্রধানগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর হাত থেকে প্রধানমন্ত্রী কর্তৃক দেয়া অর্থের চেক গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এস.আর মসজিদ এর খতিব মুফতি বেলায়েত উল্লাহ, সিনিয়র ইমাম হাফেজ মাও: মকবুল হোসাইন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, হেফাজতে ইসলাম এর সহ-সভাপতি মাওলানা মেহেদী হাসান, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মাওলানা আবদুর রউফ, মাওলানা অলিউল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোজাম্মেল হকসহ আরো অনেকে।

উলামায়ে কেরামদের পক্ষ থেকে মাওলানা মেহেদী হাসান বলেন, করোনার এই মহামারীর দুঃসময়ে ও রমজান উপলক্ষে নবীনগরের ১৫৭টি কওমী মাদ্রাসা হতে ১ম পর্যায়ে ২৪ টি এবং ২য় পর্যায়ে ১৯ মাদ্রাসায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ উপহার নগদ অর্থের চেক পাওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তাই সকল মাদরাসার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা