,

নাসিরনগরে ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের প্রাদুভার্বকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ১ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।

নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজ মাঠে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে প্রত্যেককে ১০ কেজি চাল,১ লিটার তেল,আধা কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান,পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

?

এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা