আখাউড়া স্থলবন্দরে রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এ স্থলবন্দর দিয়ে আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এ আটদিন বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে।ছুটি শেষে ৩০ মে থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ